রোযার ফজিলত
প্রতিটি মুসলমানের জীবনে রোযার গুরুত্ব বলে শেষ করা যাবে না।রোযা মানুষের শারীরিক, মানুষিক ও পরলোকিক এই তিন দিকের উপকার সাধন করে।রোযা মানুষের শরীরের বিভিন্ন রোগ দূর করে ।মানষিক প্রশান্তি দান করে সর্বপরি আত্না কে শুদ্ধ করে।
রোযার ফজিলত আমরা নিন্মের কয়েকটি হদিস থেকে জেনে নেই।
১. হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত । তিনি বলেন,রাসুল সা. বলেছেন : যে লোক রমযান মাসে রোযা রাখবে ঈমান ও চেতনা সহকারে তার
পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ হয়ে যাবে।(বুখারী ও মুসলিম)
২. হযরত আবু সাঈদ খুদরী রা: হতে বর্ণিত। তিনি বলেন আমি রাসুলুল্লাহ সা: কে বলতে শুনেছি, যে লোক একটি দিন রোযা রাখবে, আল্লাহ তার মুখমন্ডল জাহান্নাম হতে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন। (বুখারী
ও মুসলিম)
৩. হযরত সাহল ইবনে সাদ রা. থেকে বর্ণিত নবী কারীম সা. বলেন, জান্নাতে রাইয়ান নামক একটি বিশেষ দরজা রয়েছে। সে দরজা দিয়ে
শুধুই রোযাদাররাই প্রবেশ করবে।
৪. হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন : তোমাদের নিকট রমযান মাস সমুপস্থিত । তা এক
অত্যান্ত রবকতময় মাস । আল্লাহ এ মাসে তোমাদের প্রতি রোযা ফরয করেছেন। এ মাসে আকাশের দরজসুমূহ উন্মুক্ত করে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় শয়তানগুলো আকট করে রাখা হয়। এ মাসে একটি রাত
আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে লোক এ মাসে তার মহা মহাকল্যাণ লাভ হত বঞ্চিত থাকল, সে সত্যিই হতভাগা। (নাসাঈ ও বায়হাকী)
তাকওয়া অর্জন, আল্লাহ কাছে
নিজেকে তাঁর প্রিয় এক বান্দা হিসেবে উপস্থাপন, নিজের গুনাহসমূহ মাফ করানো,বেশী বেশী ইবাদাত করা,
নফল নামাজ আদায় করা, আল্লাহর রাস্তায়
দান খয়রাত ইত্যাদি কাজ করে আল্লহার নৈকট্য হাসিল করার তাওফিক দান করুক। আমিন।
রোযা ভাঙ্গার কারণ সমুহ
আসুন জেনে নেই কি কি কারনে রোযা ভেঙে জায়ঃ=============================================
● ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করলে।
● অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হওয়ার পর ইচ্ছাকৃত ভাবে অল্প বা বেশি বমি গিলে নিলে।
● আগরবাতি, কয়েল ইত্যাদির ধোয়া ইচ্ছাকৃত ভাবে নাকে প্রবেশ করালে।
● কুলি করতে গিয়ে অনইচ্ছাকৃত ভাবে পানি গিলে ফেল্লে।
● এমন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন পাথর, কাগজ, মাটি (যে মাটি খেতে অভ্যস্ত নয়), গাছের যে পাতা খাওয়া হয় না, ঘাস ইত্যাদি।
● ভুলে পানাহারের পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত ভাবে পানাহার বা স্ত্রী সহবাস করলে।
● সুবেহ সাদিকের পর সময় আছে ভেবে পানাহার করলে।
● মাড়ি-দাঁত থেকে বের হওয়া রক্ত থুথুর সঙ্গে গিলে ফেলার পর গলায় রক্তের স্বাদ অনুভূত হইলে।
● মুখে পান বা খানা নিয়ে ঘুমিয়ে পড়লে এবং এ অবস্থায় সুবেহ সাদিক হয়ে গেলে।
● হস্তমৈথুন বা স্বেচ্ছায় কোনো কিছুর সাহায্যে উত্তেজনার সঙ্গে বীর্য বের করলে।
● ইফতারির সময় হয়নি, কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ইফতারি করলে।
● স্ত্রী বা কোনো নারীকে স্পর্শ করার কারণে বীর্যপাত ঘটা।
● জোরপূর্বক রোজা ভাঙতে বাধ্য করা।
যে সব কারনে রোযা ভাঙ্গে না.........
যে সব কারনে রোযা ভাঙ্গে না এবং মাকরূহ ও হয় না:
১। মেসওয়াক করা, যে কোন সময় হোক,কাচা বা শুকনা।
২। শরীর বা দাড়ি ও গোঁপে তেল লাগানো
৩। চোখে ঔষধ বা সুরমা লাগানো
৫। ভুলে কিছু পান করা , আহার করা বা স্ত্রী সম্ভোগ করা ।
৪। খুশবু লাগানো বা ঘ্রান নেয়া
৬। গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা
৭। অনিচ্ছা বশতঃ গলার মধ্যে ধোঁয়া , ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা।
৮। অনিচ্ছা বশতঃ কানে পানি চলে যাওয়া।
৯। অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া। ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরূহ হয় না, তবে এরূপ করা ঠিক না ।
১০। ¯^cœ দোষ হওয়া ।
১১। মুখে থুথু আসলে গিলে ফেলা ।
১২। যে কোন দরনের ইনজেকশন বা টীকা লাগানো । তবে রোযার কষ্ট যেন বোধ কম না হয় এ উদ্দ্যেশ্যে লাগানো মাকরূহ ।
১৩। রোযা অবস্থায় দাঁত উঠালে এবং পেটে যদি রক্ত না যায় ।
১৪। পাইরিয়া রোগের কারনে যে সামান্য পরিমান রক্ত সব সময় বের হতে থাকে ও গলার মধ্যে য়ায ।
১৫। সাপ ইত্যাদি কামড় দিলে ।
১৬। পান খাওয়ার পর ভালভাবে কুলি করার পরেও যদি থুথুতে লালভাব থেকে যায় ।
১৭। শাহওয়াতের সাথে শুধু নজর করার কারনেই যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোযা ফাসেদ হয় না ।
১৮। রোযা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোযা ভাঙ্গে না এবং এতে রোযা রাখার শক্তি চলে যাওয়ার মত দুর্বল হয়ে পড়ার আশংকা না থাকলে মাকরূহ হয় না ।
যে সব কারনে রোযা ভাঙ্গে না তবে মাকরূহ হয়ে যায়:
১। বিনা প্রয়োজনে কোন জিনিস চিবানো ।
২। তরকারী ইত্যাদিও লবণ চেখে ফেলে দেওয়া ।
তবে কোন চাকরের মুনিব বা কোন নারীর
¯^vgx বদ মেজাজী হলে জিহবার অগ্রভাগ দিয়ে লবণ চেখে তা ফেলে দিলে এতটুকুর অবকাশ আছে ।
৩। কোন ধরনের মাজন, কয়লা, গুল, টুথপেষ্ট ব্যবহার করা মাকরূহ । আর এর কোন কিছু সামান্য পরিমাণও গলার মধ্যে চলে গেলে রোযা ভঙ্গ হয়ে যাবে ।
৪। গোসল ফরয এ অবস্থায় সারা দিন অতিবাহিত করা ।
৫। কোন রোগীর জন্য নিজের রক্ত দেয়া ।
৬। ঝগড়া ফ্যাসাদ করা, গালি গালাজ করা ।
৭। গীবত করা, চোগলখুরী করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা ।
৮। হ্মুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা ।
৯। মুখে অধিক পরিমান থুথু একত্র করে গিলে ফেলা ।
১০। দাঁতে ছোলা বুটের চেয়ে ছোট কোন বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতর থাকা অবস্থায় গিলে ফেলা ।
১১। নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া
m‡Ë^I স্ত্রীকে Pz¤^b করা ও আলিঙ্গন করা । নিজের উপর নিয়ন্ত্রণের আস্থা থাকলে হ্মতি নেই, তবে যুবকদের এ থেকে দূরে থাকাই শ্রেয় । আর রোযা অবস্থায় স্ত্রীর ঠোট মুখে নেয়া মাকরূহ ।
১২। নিজের মুখ দিয়ে চিবিয়ে কোন বস্তু শিশুর মুখে দেয়া । তবে অনন্যোপায় অবস্থায় এরূপ করলে অসুবিধা নেই ।
১৩। পায়খানার রাˉ্তা পানি দ্বারা এত বেশী ধৌত করা যে, ভিতরে পানি পৌছে যাওয়ার সন্দেহ হয় এরূপ করা মাকরূহ ।আর পানি পৌছে গেলে রোযা ভঙ্গ হয়ে যায় ।
১৪। ঠোটে রিপিষ্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাওয়ার আশাংকা হয় তাহলে তা মাকরূহ ।
No comments:
Post a Comment